সুরঞ্জিত নাগ, ফেনীঃ
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকান্ডের চার্জশিটভুক্ত আসামি নুরুল আবসার রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে শহরের বিরিঞ্চি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার (সহকারী উপ-পরিদর্শক) জিয়াউল হক তারিক খন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পলাতক আসামি নুরুল আবসার রিপনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিপন ওই এলাকার ইঞ্জিনিয়ার আবুল খায়েরের ছেলে।
উল্লেখ্য ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
এ ঘটনায় ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।
এ মামলায় ৩৫ জন কারাগারে রয়েছে। পলাতক আসামিদের মালামাল জব্দ করার নির্দেশ দেয় আদালত।